ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
রোববার রাত সোয়া ১০টায় ইউনিটটির সমন্বয়কারী ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী বিষয়টি নিশ্চত করেছেন।
সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত নোটিশ বোর্ডে ফলাফল টানানো হয়েছে বলেও তিনি জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে ফলাফল জানা যাবে।
এআর





