সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ মে।   

আর ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২৫ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে।   

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার এ রুটিন অনুমোদন দিয়েছে।    

রুটিন অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে ১টায় শেষ হবে। আর বিকালের পরীক্ষা ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টায়।   

এবার থেকে এ পরীক্ষায় প্রথমে এমসিকিউ পরে রচনামূলক পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় কোনো বিরতি থাকবে না।

৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

এমবি