স্মৃতি কথন

  মেহেদী হাসান


যখন আমি হারিয়ে যাব
থাকবে আমার স্মৃতি,
রেখে যাওয়া ছবির ফ্রেমে
চোখ বুলাবে তুমি।

অভিমানি সুরে তোমার পাশে
খুঁজবে আমায় আমি জানি,
দু’চোখ তোমার করবে টলমল
যেমন কচু পাতায় পানি।

শুন্যতা আজ হৃদয় জুড়ে
কাঁদে অভিমানি সুরে,
নিশ্চুপ ফ্রেমের ছবি গুলো আজও
হৃদয় গভীর পুরে।

ব্যাবহারকৃত স্মৃতিগুলো আমি
করি আজও যতন,
মনে আমায় রেখেছো কি তুমি
আজো আমারি মতন।

এমএম