গ্রীষ্মকালীন ছুটি, পবিত্র রমজান, শবে কদর এবং পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান সেকশন অফিসার। আবাসিক হলগুলো সকাল ৯টায় খুলে দেওয়া হবে জানান তিনি।

মঙ্গলবার হতেই নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলবে। ইতিমধ্যে ক্যাম্পাসের আশপাশের মেসগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

এসএইচ