অন্তর্দ্বন্দ্বের জেরে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জনি ও মুর্শেদ চৌধুরীকে পিটিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। পরে ক্ষুব্ধ হয়ে চবির মূল ফটকে তালা দেয় স্থানীয় ছাত্রলীগ নেতারা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চবির জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সাড়ে আটটার দিকে নুরুল ইসলাম জনি ও মুর্শেদ ক্যাম্পাস থেকে ১ নং গেইটের দিকে যাচ্ছিল। এসময় কয়েকজন ছাত্রলীগের কর্মী তাদের লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছোড়ে। এতে দুইজন মোটরসাইকেল থেকে পরে গেলে তাদের চবির স্টেশনের দিকে নিয়ে বেদম মারধর করে। পরে নুরুল ইসলাম জনিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে এবং মুশের্দকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, আমরা দুজইন আহত হওয়ার খবর পেয়েছি। হাটহাজারী উপজেলার ছাত্রলীগ লিখিত অভিযোগ দিলে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাটাহাজারী উপজেলার ওসি ইসমাইল জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমআর