ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাসনান আহমেদ রচিত কিছু কথা কিছু গান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়নে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
আলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউট এর মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী এবং প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমান।
অধ্যাপক আবু সায়ীদ বলেন, বই মানুষের মননশীল মেধা বিকাশে গ্রুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চলমান সামাজিক বাস্তবতার আলোকে রচিত। কিছু কথা কিছু গান বইটিও মানুষের মননসীল মেধা বিকাশে গ্রুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এখন নিরপেক্ষ আমরা বলতে ভয় পাই। কারন সাহসের সংঙ্গে নিরপেক্ষ হতে ভয় পাই। কারন নিরপেক্ষ মানে সবার উপরে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমবি





