জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তীত আগামীকাল বুধবার। এ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জন সংযোগ কর্মকর্তা এস.এম হাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোঃ নাসিম, অনুষ্ঠান উদ্বোধন করবেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী । সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

দ্বিতীয় দিন (২৬ মে) একই মঞ্চে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া । বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট নজরুল গবেষক কবি নুরুল হুদা।

সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

ওই দিন বিশিষ্ট ভারতের নজরুল গবেষক আজারউদ্দিন খান, নজরুল গবেষক অধ্যাপক ড. মাহাবুবুল হক ও নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল কে নজরুল সম্মাননা দেওয়া হবে।

এ ছাড়াও এ তিনদিন বিকেলে গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এমবি