ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাতিল হওয়া ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় এ ফল প্রকাশ করা হয় বলে জানা যায়।
ফলাফল অ্যাকাডেমিক শাখার নোটিশবোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রঁ.ধপ.নফ থেকে ফলাফল জানা যাবে। মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ভর্তির সময় পরে জানিয়ে দেওয়া হবে।
উলেখ্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা এবং ‘এফ’ ইউনিটে ভর্তিকৃত ১০০ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ‘এপ’ ইউনিটের পুণ:ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হিমেল/জারিফ





