জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ শিক্ষর্থীদের সমাবর্তনের মাধ্যমে সনদ প্রদানের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এ সময় ঢাকার বিভিন্ন কলেজসমূহের শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয়।
প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিলো- ‘পিয়ন এর হাত থেকে নয়, মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সনদ নিব’, ‘সম্মানে সিক্ত হতে প্রয়োজন সমাবর্তন’, ‘সম্মান নিয়ে বৈসম্য আর নয়’, ‘সমাবর্তনহীন ২৪ বছরের ইতিহাস আমাদের জন্য উপহাস’ প্রভৃতি।
আগামী ১ মাসের মধ্যে সমাবর্তনের প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ১০ মার্চ দেশব্যপী জতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল কলেজে মানববন্ধন করবে শিক্ষার্থীরা। একই দিন ক্লাস বর্জন কর্মসূচীও পালন করবে এবং গণস্বাক্ষর কর্মসূচীও চলবে বলে জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী ওমর ফারুক জানান, এর পরেও দাবি আদায় না হলে ১৮ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে গণস্বাক্ষর বইসহ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী যাকারিয়া ইবনে ইউসুফ, সিটি কলেজের রাহানুমা সারাহ, তানজি রশিদ, তিতুমির কলেজের তানভীর মাহমুদসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএইচ





