জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের (৪৩তম ব্যাচ) ক্লাস সোমবার থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, সোমবার থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসকে সামনে রেখে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাবিতে বারবার আন্দোলনের কারণে ৪ মাসের সেশনজট নিয়েই প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে যাচ্ছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]