ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদের স্থলাভিষিক্ত হবেন।

গত ২২ জুন অধ্যাপক ড. নাসরীনের মেয়াদ শেষ হয়।

এমবি