রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তনের শোভাযাত্রার মহড়া আজ সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

এর আগে সমাবর্তন গাউন ও কিট সকাল ১০টা থেকে বিতরণ শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা।

সোমবার দুপুর ২টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে সমাবর্তন শোভাযাত্রার মহড়া শুরু হবে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন রুয়েটের সিন্ডিকেট সদস্য, ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।

এছাড়া রুয়েট সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের সমাবর্তন কিট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিরামিক (জিসিই) ভবন থেকে বিতরণ করা হবে।

সমাবর্তন কসটিউম (গাউন ও হুড) ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাব থেকে বিতরণ করা হবে।

এছাড়াও ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা থেকে একই স্থান থেকে সমাবর্তন কসটিউম বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সমাবর্তন অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাবে সমাবর্তন কসটিউম (গাউন) ফেরত দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সমাবর্তন কসটিউম ফেরত না দিলে কোন গ্রাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হবে না।

উল্লেখ্য, সমাবর্তন কসটিউম পরিধান ব্যতিত কোন গ্রাজুয়েটকে সমাবর্তন প্যান্ডেলে প্রবেশ করতে দেয়া হবে না। সমাবর্তন অনুষ্ঠানে আসার সময় গ্রাজুয়েটদের নিজেদের ব্যবহ্নত মোবাইল ফোন, আইপ্যাড, ট্যাব, ল্যাপটপ এবং ব্যাগ সঙ্গে আনা যাবে না।

এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারী সকল গ্রাজুয়েটকে সমাবর্তন কিট, কসটিউম, খাবার, সার্টিফিকেট সংগ্রহসহ যাবতীয় তথ্য www.ruet.ac.bd থেকে জানা যাবে।

এআর