আজ ২৩ ডিসেম্বর রোজ সোমবার দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়েভিপি নুর ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন, বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর জন্য নিরাপদ জায়গা। সেখানে কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়।এই ঘটনা খুবই ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সকলকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খালিদ বলেন, নুরু, রাশেদ, ফারুক সহ যেসকল ভাইয়েরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাড়িয়েছে ঠিক তেমনিভাবে আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবো, সর্বদা ন্যায়ের সাথে থেকে অন্যায় কে প্রতিরোধ করবো।
এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় ও প্রাচ্যের অক্সফোর্ড কে সন্ত্রাসমুক্ত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড দিয়ে টিএসসির সামনে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিল শেষ করে।
ইমন/এমএম





