জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ তিনদিন ব্যাপী ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চলেছে।
দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিনেমা প্রদর্শনী হবে।
এই উৎসবে বিগত বছরের দর্শক সমাদৃত ও আলোচিত সাতটি চলচ্চিত্র এবং চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।
চলচ্চিত্র সমূহ হলো- আলফা (৯ ফেব্রুয়ারি সকাল ৯টা), হৃদয়ের রংধনু (৯ ফেব্রুয়ারি সকাল ১১টা), ফাগুন হাওয়ায় (৯ ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা), আন্ডার কন্সট্রাকশন (১০ ফেব্রুয়ারি সকাল ৯টা), আহত ফুলের গল্প (১০ ফেব্রুয়ারি সকাল ১১টা), ইতি তোমারি ঢাকা (১০ ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা এবং ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা) এবং ন ডরাই (১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা)।
এছাড়াও চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী (১১ ফেব্রুয়ারি সকাল ১০টা)।
উৎসবের অংশ হিসেবে আরও থাকছে ‘How to be done an Indie Film: Director's Statement’, শীর্ষক সেমিনার (১১ ফেব্রুয়ারি সকাল ১১টা)।
সেমিনারের সভাপতিত্ব করবেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম।
এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও অংশগ্রহনকারী চলচ্চিত্রসমূহের পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সোহেল/এমবি





