ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)‘মোহন জলের জালে’নামক কাব্যের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ (০৬ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১২ টায় ইবি’র লোক প্রশাসন বিভাগের সভাকক্ষে বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তাজা আলী রচিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী।
লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমূখ।
কাব্যটির রচনা সম্পর্কে কবি মুর্তাজা আলী বলেন, “আমি এই কাব্য গ্রন্থ লিখতে গিয়ে কখনো আবেগে আপ্লুত হয়েছি, কখনো হয়েছি প্রমিক, কখনো রাখাল হয়েছি, কখনো ছুটে গিয়েছি মায়ের কাছে কখনো আবার নদীর কাছে। আশা করি আমার এ কাব্যটি পাঠক সমাজের কাছে সমাদৃত হবে।”
উল্লেখ্য, বইটি এবারের জাতীয় অমর একুশে গ্রন্থমেলায় ‘পরিবার প্রকাশনীর’২১৩ নম্বর স্টল থেকে সংগ্রহ করা যাবে।
মুনজুরুল/এমবি





