বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শুরু করে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সাইদুর ইসলাম রুবেল, রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার।

এসময় বক্তারা বলেন, বিএনপি দল হিসেবে কখনো দেশের কল্যাণ চায়না। সুষ্ঠু-সুন্দর দেশকে হরতাল-অবরোধের নামে দীর্ঘ তিন মাস জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে দেশে যে অরাজক পরিবেশ সৃষ্টি করেছিল।

তা দেশের মানুষ ভুলে যায়নি। এরপরেও তারা আবার নিলর্জ্জের মত প্রতিটি দোকানে গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে। আবার তারাই দেশে হরতাল ডাকছে। দেশের সাধারণ জনগণ এই অবৈধ হরতাল মানে না।

এসময় সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।

এসএইচ