বিগত সালের চেয়ে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সকল বোর্ডে কমেছে জিপিএ ফাইভ ও পাশের হার। আশানুরূপ ফল না হওয়ার কান্নায় ভেঙ্গে পড়েন অনেক শিক্ষর্থী।  

যদিও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করেছে।

তিনি বলেন, এবার খাতা মূল্যায়নের পদ্ধতিতে একটু ভিন্নতা আনায় সামগ্রিকভাবে পাসের হার কমেছে।  তবে এ পদ্ধতি প্রয়োজনীয় ও সময়োপযোগী।

তবে, অনেকেরেই প্রশ্ন খাতা মূল্যায়নের পদ্ধতি কি বিগত বছরগুলোতে তাহলে সঠিক ছিল না? বিগত বছরগুলোতে পাশের হার যে বেশি ছিল তাতে কি কোন গলদ ছিল?

শিক্ষার্থীদের অনেকেই বলেছেন, আমরা বিগত সালের পরীক্ষা থেকে অনেক ভাল পরীক্ষা দিয়েছি তার পরও আমাদের ফলাফল ভাল হয়নি।   

অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল না হওয়াতে হতাশ হয়ে পড়েন।  ক্ষুব্ধ পতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

সরেজমিন গিয়ে দেখা যায়, এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন  রাজধানীর  ভিকারুণনেছা স্কুলের এক ছাত্রী।

আগে পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতি ছিল জানিয়ে , শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার নতুন পদ্ধতি যথাযথ মূল্যায়ন হওয়ায় মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার কিছুটা কমিয়ে আনা হয়েছে । (এবারের মাধ্যমিক পাসের হার  ৮০.৩৫ % শতাংশ ) একথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন ভিকারুণনেছা স্কুলরে এক ছাত্রীও তার মা । মা মেয়ের এই কান্না দেখে প্রতিটা অভিভাবক  খুবই চিন্তিত হয়ে পড়েন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন বলেছেন , আমাদের কাছে এটা খুবি স্বাভাবিক এবং এজন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু যারা শুনে অভ্যস্ত তাদের  কাছে একটু বিস্ময় হতে পারে, যেহেতু এটা একটা আমাদের অগ্রগতি সেই কারণে জিনিসটা আমি সবাইকে স্বাভাবিক ভাবে নিতে অনুরোধ জানায়।

স্কুলে ছাত্র-ছাত্রীদের এই সমাপনী পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষারর্থীরা পাস করেছে  যা গতবারের তুলনায় ৭ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট কম।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৭৬১ জন শিক্ষারর্থীরা যা গতবারের তুলনায় পাঁচ হাজার কম।

শিক্ষামন্ত্রী বলেছেন, প্রতিবারের মত এবারও ২৩টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে সব কেন্দ্রে শার্ন্তিপণ ভাবে, নকল মুক্ত সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে বড় ধরনের কোনো সঙ্কট কোথাও হয়নি বলে জানায় ।

এমই/খাজা