জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি এম এ মতিনকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে ২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক আনোয়ার। নিয়োগ পাওয়ার পর থেকেই তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষকদের একটি অংশ।
প্রায় নয় মাস ধরে চলা ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি, রেজিস্ট্রার এবং দুই দফায় ভিসিকে অবরুদ্ধ করেন শিক্ষকরা।
এ ছাড়া ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা,ক্লাস বর্জন,বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনকারী শিক্ষকরা।
শিক্ষকদের আন্দোলনের মুখে ভিসি আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু এবং ভিসি প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন। এরপর ১৩ জানুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
শিক্ষা
অধ্যাপক মতিন জাবির ভারপ্রাপ্ত ভিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণের পর বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি এম এ মতিনকে ভারপ্রাপ্ত





