ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনস্থ সমিতির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী কমিটিকে ক্রেস্ট প্রদান করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

গত ১৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রফেসর ড. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রফেসর ড. অলী উল্যাহ।

মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ বর্তমান ও সাবেক কমিটির সদস্যরা।

হিমেল/জারিফ