ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতিদন্দিতা করবে ৭২ হাজার ৯১০ জন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের চেয়ে ৮ হাজার ১৩০ জন বেশি শিক্ষাথী আবেদন করেছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর।
এবারের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ব/মানবীক ও সামাজিক বিজ্ঞান/বিজ্ঞান/ব্যাবসায়/আইন এই ৫ টি অনুষদের অধিনে ৮ টি ইউনিটে মোট ১৬৯৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। প্রতিটি আসনে বিপরিদে ৪৩ জন শিক্ষার্থী লড়াই করবেন।
কম্পিউটার সেন্টারের তথ্য মতে, ‘এ’ ইউনিটে ১ হাজার ৯৬০ জন, ‘বি’ ইউনিটে ১৪ হাজার ৯৫৬ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৩৮২ জন, ‘ডি’ ইউনিটে ১২ হাজার ২৮৯ জন, ‘ই’ ইউনিটে ১২ হাজার ৩৯১ জন, ‘এফ’ ইউনিটে ২ হাজার ৯৪৪ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৩২৭ জন এবং ‘এইচ’ ইউনিটে ৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী আবেদন করেছে ।
আবেদন ও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েব সাইট (www.iu.ac.bd.com) থেকে বিস্তারিত জানা যাবে।
হিমেল/জারিফ





