টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিন্দ্র কুমার রায়, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. আবু তালেব প্রমুখ।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে পাচঁ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হচ্ছে। এ ভবনে চারটি বিভাগের শিক্ষাকার্যক্রম পরিচালনা করা যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।
এসএইচ





