রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সভাপতিত্ব করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। এসব বিষয়ে নতুন প্রজন্মের সামনে বক্তব্য উপস্থাপনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয়।
তাই জাতির পিতাকে ডিগ্রি প্রদানের বিশেষ সমাবর্তনে তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণের সুপারিশ করার জন্য উপাচার্য, ডিনস কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সদস্যদের সিন্ডিকেট সভায় ধন্যবাদ জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২০শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক পিএইচডি প্রদানের এ প্রস্তাব করেন।
এন





