ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিনে দেশব্যাপি অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা হরতালেও চলবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস এ তথ্য নিশ্চিত করেছে।  

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল বিভাগের রায়ে ফাঁসির দন্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের মধ্যেই আগামিকাল বুধবার দেশের সকল কেন্দ্রে পূর্ব নির্ধারিত সময়েই ফাজিল ১ম ও ৩য় বর্ষেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএইচ