সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শনিবার ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। দিনব্যাপী চলতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মনিরুজ্জামান শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান,আলোচনা চলছে হয়তো একটি সমাধান বের হয়ে আসবে।
গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সি পি এস) বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম তার ফেসবুক পেজে “শয়তান,মাস্তান ও গুন্ডাদের দখলে এখন স্বপ্নের এমবিএসটিউ...!!!” লিখে মন্তব্য করেন। এ বিষয় জানাজানি হলে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ ও ভবনে তালা ঝুলিয়ে দেয়।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
ফেসবুকে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যে শিক্ষার্থীদের বিক্ষোভ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।





