সপ্তদশ বার্ষিকী উপলক্ষে আবৃত্তি একাডেমির দু’দিন ব্যাপি কর্মসুচি আয়োজন করা হয়েছে।
আবৃত্তি একাডেমীর উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মৃন্ময় মিজান স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, 'আগামী ২৮ আগস্ট আবৃত্তি একাডেমি ১৭ বছরে পা রাখবে এ উপলক্ষে ২৮ ও ২৯ আগস্ট প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হবে।'
দু'দিন ব্যাপি আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, দলীয় আবৃত্তি প্রযোজনা 'পথ কবিতার আসর' পরিবেশিত হবে।
এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীগণের একক আবৃত্তি পরিবেশনা।
এআই





