একাদশ শ্রেণী ভর্তির চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ৮২ হাজার ৫৪৪ আবেদনকারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা ২৫ ও ২৬ জুলাই ভর্তি হতে পারবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তালিকা প্রকাশ হওয়ার কথা জানান।

চতুর্থ তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তিন দফায় যারা ভর্তির জন্য আবেদন করেননি কিংবা সুযোগ পেয়ে ভর্তি হয়নি তারা ফি ছাড়া গত ১৩ থেকে ২১ জুলাইয়ের আবেদন করে। বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হলো।

এআই