নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ৭৫-এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে এ দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছিল। দেশবিরোধীদের সে ষড়ন্ত্রের বীজ আজো বাংলা মাটিতে রয়ে গেছে। কিন্তু বাংলার মানুষ দুর্জয়। তারা ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়।
নোবিপ্রবি উপাচার্য আরো বলেন, দেশ ও স্বাধীনতাবিরোধী চক্র দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু তারা কোনোদিন সফল হবে না। আমরা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলে আজ ঐক্যবদ্ধ। সবাই মিলে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফার বলেন, আমরা সম্প্রতি জাফর ইকবাল স্যারসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যেসব হামলার ঘটনা ঘটেছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আহ্বান জানাই।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখে সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, ছাত্র নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভাষা শহীদ আবদুস সালাম হলে প্রভোস্ট ড. মো. গাজী মহসীন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালিউর রহমান বিপুল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মো. মোখলেস উজ জামান প্রমুখ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।





