বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদের কাছ থেকে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনরত মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুশিল সমাজের এই দুই প্রতিনিধি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করে আবারও পরীক্ষার দাবিতে গতকাল বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন তাঁরা। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ছাড়াও অনশনে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এআই