জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১০০ শিক্ষার্থী।

গত ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী আজ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৯ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। ইতোমধ্যে মোট ৮টি ইউনিটে এক হাজার ৯শ’ ৯০টি আসনের বিপরীতে এক লাখ ৯৯ হাজার ২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


রাইয়ান/জারিফ