চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক বাসে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনায় শুক্রবার আরও পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে আলাওল হলের শিবিরের অর্থ সম্পাদক ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ইমাম হোসেনও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অন্যদের পরিচয় জানা যায়নি।

এর আগে ওই ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে আটক করেছিল পুলিশ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইসমাইল জানান, শিক্ষকদের বহনকারী বাসে ককটেল হামলার ঘটনায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর