কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের পর ছাত্র সংসদের দীর্ঘ আন্দোলরে পর পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ত ম লোকমান হাকিম।
মঙ্গলবার বিকালে উপাচার্যের বাসভবনে এক জরুরি সভায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রশাসনের কয়েকটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।
এর আগে গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের ১২ নেতাকর্মীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ১৫ দিনের বন্ধ ঘোষণা করে প্রশাসন। কিন্তু প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্র সংসদের ব্যানারে ছাত্রলীগের একাংশ, জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী ক্যাম্পাসে অনিদৃষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর
শিক্ষা
ইবির প্রক্টরের পদত্যাগ, দায়িত্ব নিলেন ড. লোকমান
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের পর ছাত্র সংসদের দীর্ঘ আন্দোলরে পর পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।





