বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বাউবির গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারে এইচএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে সর্বমোট ১ লাখ ৭২ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১ম বর্ষে ৯১ হাজার ৩ তিনশ ২৮ জন এবং ২য় বর্ষে ৮১ হাজার ৪৭৭ জন অংশ নিচ্ছে।

সারাদেশে ৩৮২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে চলতি বছরের ৫ ডিসেম্বর।

এআই