ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ২০১৫ সনের ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ (শনিবার) ৭ সরকারি কলেজের বি.এ/বি.এস.এস/বি.এস্সি ও বি.বি.এস অনার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়।

আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ফি প্রদান সাপেক্ষে স্ব-স্ব কলেজ থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করা যাবে।

অনলাইনে সনদ ও নম্বরপত্রের ফি প্রদান প্রক্রিয়া ww w.7college.du.ac.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাবি’র জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মাহমুদ আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমবি