পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান সকালে নতুন একাডেমিক ভবনের ছয় তলাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বাথরুমের পাশে ফাঁকা জায়গায় জমিয়ে রাখা ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে বলে মো. সালেহর ধারণা।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এমই





