ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খোন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর-এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে রোববার অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।
তিনি বলেন, প্রফেসর ড. খোন্দকার আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন সদা হাস্যেজ্জ্বল, প্রাণোচ্ছল এবং অত্যন্ত সামাজিক একজন মানুষ। দল-মত নির্বিশেষে তিনি সকলের প্রিয়ভাজন ছিলেন। উপ-উপাচার্য মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন-এর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. এ.বি. এম. ফারুক এবং আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালীউল্লাহ বিশেষ অতিথি ছিলেন।
প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।
সাইফুল্লাহ/এমএনজে





