৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ না বদলালেও সময়সূচি বদলেছে। ৬ মার্চ সকাল সাড়ে ৯টার পরিবর্তে এই পরীক্ষা একই দিন বেলা ৩টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে।
৩৫তম বিসিএসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন। এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তারিখ পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় সমযয়সূচি বদল করা হলো।
৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।
এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।
জেআই





