ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বষের্র ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বসম্মতিক্রমে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, গুরুত্বপূর্ণ দ্রব্যসামগ্রীর মূল্য উর্ধ্বগতির কারণে এ বছর ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল অপারেটর টেলিটক-এ এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রত্যেক ফরমের মূল্য ৪৫০ টাকা প্রদান করতে হবে।
এদিকে ফরমের মূল্য বৃদ্ধি হওয়ায় অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে ইবি ছাত্র ফ্রন্টের সভাপতি রাসিব রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ফরমের মূল্য হ্রাসের আহ্বান জানাচ্ছি, যদি তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ডাক দিব।
কেএইচ





