সারাদেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। একইসাথে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার্শ্ববর্তী ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মূর‌্যালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর একে একে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠন, আবাসিক হল ও বিভাগ পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ম্যূরালের সামনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও রেজিস্ট্রর (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগিতায় প্রজেক্টরের মাধমে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন সরাসরি সম্পচার করা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয়।

আলোচনাসভায় ইবি উপাচার্য বলেন, “বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুত্বপূর্ণ একটি ঘটনা স্বাধীনতা সংগ্রাম। এটি সবার হৃদয়ে সঞ্চারিত করতে এই মুজিববর্ষ একটি মাহেন্ত্রক্ষণ হিসেবে উপস্থিত হয়েছে। এরকম মাহেন্দ্রক্ষনের সাক্ষী হতে পেরে আমরা ধন্য। আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই মহামানবের কির্তী নানা মাত্রায় আবিষ্কার করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেবো।”

মুনজুরুল/এমবি