শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছুটি শেষে আগামীকাল রোববার থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম চালু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এর আগে গত ২০ ডিসেম্বর থেকে একাডেমিক ও ২১ ডিসেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রমে পূর্বনির্ধারিত শীতকালিন অবকাশ ও বড়দিনের ছুটি শুরু হয়। এই ছুটি ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শেষ হলেও ৩০ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।

ইভান/জারিফ