আজ ১৬ ডিসেম্বর শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ইবিতে বিজয় র্যালী, এবং শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
আজ রবিবার সকাল পৌনে ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন যথাক্রমে ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান। পতাকা উত্তোলনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী শুরু হয়।
র্যালীটা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তবাংলা ভাস্কর্যে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণে মিলিত হয়।
এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, ১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্বরণে কথা বলেন।
মুহিব





