রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
সোমবার বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।
খাদেমুল ইসলাম মোল্যা জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ১ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর রাত ১২টায় শেষ হয়। এ সময়ে অনলাইনের মাধ্যমে মোট এক লাখ ৬০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী ভর্তিচ্ছু আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটের মধ্যে এ-ইউনিটে ১৯ হাজার ৫১৯ জন, বি-ইউনিটে ১৬ হাজার ৪১১ জন, সি-ইউনিটে ২৩ হাজার ৩২৬ জন, ডি-ইউনিটে ২০ হাজার ৫১৭ জন, ই-ইউনিটে ২৫ হাজার ৫৬৩জন, এফ-ইউনিটে ১৮ হাজার ২০৬ জন, জি-ইউনিটে ১১ হাজার ৭৮৭ জন, এইচ-ইউনিটে ২৩ হাজার ৬৬০ জন এবং আই-ইউনিটে দুই হাজার ৯০ জন ভর্তীচ্ছু আবেদন করেছেন। ৪ হাজার ৭২২ টি আসনের মধ্যে ৫৫৪টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd.com) পাওয়া যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া তিনি আরো জানান, আবেদনকারীরা আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রের সঙ্গে পরীক্ষার তারিখ, সময়, স্থান, ভবন, কক্ষ বিস্তারিত দেওয়া থাকবে। আগামী ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত শিফটভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেএইচ





