ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।

আজ (১৭ অক্টোবর) বোববার সকালে জুমে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের তিনি এই কথা বলেন।

সচিব আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।

সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক যুক্ত ছিলেন। আমিনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ণের বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের অবহিত করেন।

এমবি