জনপ্রিয় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান,গত কয়েকদিন যাবত স্যার জ্বর অনুভব করছিলেন। রোববার সকাল থেকে জ্বরের মাত্রা অনেক বেড়ে যায়। একই সঙ্গে পেটেও সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, অধ্যাপক জাফর ইকবালকে সকালে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। সবকিছু স্বাভাবিক থাকলে সোমবার তিনি বাসায় যেতে পারবেন বলে জানান তিনি।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]