গতকাল ২৮ ফেব্রুয়ারি ছাত্র পরামর্শ ও নির্দেশনা আফসানা মৌসুমীর স্বাক্ষরিত এক পূর্ণাঙ্গ কমিটি আকারে প্রকাশ পায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
১৬সদস্যের এ কমিটিতে আরো আছেন; রোকছানা আফতাব(সহ-সভাপতি), আব্দুর রহীম(অর্থ সম্পাদক), জাহিদুল ইসলাম সৌরভ(সাংগঠনিক সম্পাদক), ওহী আলম(প্রচার ও প্রকাশনা সম্পাদক) প্রমুখ।
এসময় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি সম্মানিত মডারেটর ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানান।
এছাড়াও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, " এ ডিবেটিং সোসাইটির মাধ্যমে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে সুনাম অর্জন করতে চাই, আমরা চাই বিতর্ক চর্চা হয়ে উঠুক সার্বজনীন, যুক্তির আলোয় মুক্তি পাক সকলের হৃদয়।"





