স্বাধীনতা রক্ষা করতে হলে সবার আগে মেধাবী ছাত্রদের মূল্যায়ন করতে হবে মন্তব্য করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ শামীম হোসাইন।
মহান বিজয় দিবসের র্যালী শেষে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল জাতি গঠণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতা দেশ উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে।
ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোজায়েন আহমেদ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল জাতি গঠণের অন্যতম পাঠশালা। এর মাধ্যমে আমরা জাতিকে মেধাবী ছাত্র উপহার দিব, যারা আগামী দিনের নের্তৃত্ব দিবে।

ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস-প্রিন্সিপাল মোঃ বিল্লাল হোসেন মেহেদী বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, সেই স্বাধীনতাকে স্মরণ করে প্রতিবারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে।
বিল্লাল হোসেন মেহেদী আরো বলেন, এ র্যালীর মাধ্যমে আগামী দিনের তরুন সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে এক নতুন সোনার বাংলা গড়ার লক্ষে চেতনাবোধ জাগিয়ে তুলতে হবে।
ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ রাজু আহমেদ বলেন, নানান অমানবিক নির্যাতন, ত্যাগ তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আমরা অর্জন করি এই মহান স্বাধীনতা।

আমরা বিনম্র শ্রদ্ধা ও একাগ্র চিত্তে স্মরণ করছি স্বাধীনতার অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের উপহার দিয়েছেন একটি লাল সবুজের বাংলাদেশ।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা সত্য, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারিনি আজও। আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে অশিক্ষা, দুর্নীতি, বেকারত্ব এবং অপ রাজনীতি।
রাজু আহমেদ আরো বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে বিজয় দিবসে আমরা শপথ নিয়েছি, আমাদের মেধাবী তরুনদের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, আজ আমরা বিশ্বের বুকে অবহেলিত, লাঞ্চিত, তবুও আমরা থেমে থাকবো না। আমাদের এ অগ্রযাত্রা চলবেই। আমরা সফল হবোই ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে-১৪ তে একটি ইংলিশ ভার্সন স্কুল। যেখানে মেধাবী ও দূর্বল ছাত্রদের সু-শিক্ষিত গড়ার কারখানা বলে বিবেচিত করা হয়।
এসএইচ





