জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিভাগ উন্নয়ন ফি সহ সব ধরনের বর্ধিত বেতন-ফি বাতিল, ভর্তি বাণিজ্য ও ফর্ম ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে।
সংগঠনটির জাবি শাখার নেতাকর্মীরা দাবি আদায়ের জন্য আজ মঙ্গলবার বেলা ১২ টায় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে।
মিছিলটি সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন কলাভবনের সামনে এসে সমাবেশে মিলতি হয়।
ছাত্রফ্রন্ট জাবি শাখার সহ-সভাপতি মাসুক হেলাল অনিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি সাফা-আত পারভেজ ও সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
সমাবেশে বক্তারা ভর্তি পরীক্ষায় ফর্মেও বাণিজ্য ও শিক্ষাকে পণ্য করার মানসিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। একইসঙ্গে বিভাগ উন্নয়ন ফি ছাড়াও সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান তারা।
এসএইচ





