জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ওই ইউনিটে পাসের হার ৮ দশমিক ২ শতাংশ। ৫৪ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এতে পাস করেছেন মাত্র ৪ হাজার ৪২১ জন।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডি ইউনিটে আসন আছে ৫৪০টি (মানবিকে ৩৫৯, বিজ্ঞানে ১২৫, বাণিজ্য ও অন্যান্যে ৫৬)। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





