এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পৌঁছালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

পরে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে উপচার্য বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের শেষ “হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও ট্রেজারার এস. এম. এহসান কবীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হলের প্রভোস্টর দায়িত্বও পালন করছেন। গত ৩ জানুয়ারি টানা দুই মেয়াদ মোট আট বছর দায়িত্ব শেষ করেন প্রতিষ্ঠাকালীন উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহ।

এমআই