দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় হাবিপ্রবির ভিসিসহ ৬১ ব্যক্তির নামে দিনাজপুর আদালতে মামলা করা হয়েছে।
মামলায় হাবিপ্রবির ভিসি প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন , হাবিপ্রবির প্রটেক্টর এ টি এম শফিকুল ইসলাম, সার্জারি ভিবাগের চেয়ারম্যান ফজলুল হক, কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ও প্রগতীশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ঘটনার তদন্ত কমিটির সদস্য বললাম রায় উদ্যানতত্ব বিভাগের আনিস খান, ভিসির গাড়ি চালক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইবনে রজব, কোতোয়ালী থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ, ২১ ছাত্র ও বহিরাগত১১ জনের নাম দিয়ে ৬১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
গত ১৬ এপ্রিল রাত ১০ টায় আধিপত্য বিস্তার করে হাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষে বিবিএর শেষবর্ষ ছাত্র মোহাম্মদ জাকারিয়া এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেশন সায়েন্স বিভাগের ছাত্র মাহামুদুল হাসান নিহত হন।
জেএ





