কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্থগিত হওয়া স্নাতক ১ম বর্ষে উত্তীর্ণদের সাক্ষাৎকার শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।

গত ১১ থেকে ১৩ জানুয়ারি তিনটি অনুষদের স্বাক্ষাৎকার গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনা ও সেশনজটমুক্ত রাখতেই অবরোধ-হরতালের মধ্যেই মৌখিক পরীক্ষার এই সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.cou.ac.bd/ বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

কেএইচ